Dhaka ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাটকীয়তার শেষ, বিজয়ের মসনদে থালাপতি

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন থালাপতি বিজয়।শনিবার রাজ্যের গভর্নর আরভি আরলেকার সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) পার্টির প্রধান থালাপতি বিজয়।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর গভর্নর আরভি আরলেকারের সক্ষে সাক্ষাৎ করে ১২০ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়েছে থালাপতি। এ সময় তিনি রাজ্যের গভর্নরকে সরকার গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

টিভিকের অভ্যন্তরীণ একাধিক সূত্র এনডিটিভিকে বলেছে, দলটি রোববারের (১০ মে) মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য জোর তৎপরতা শুরু করেছে। রোববার বিকেল ৩টা ১৫ মিনিটে মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয় শপথ নিতে পারেন বলে জানিয়েছে ওই সূত্র।

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানানোর পর তামিলনাড়ুজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিজয়ের ভক্ত ও টিভিকের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে উল্লাসে মেতে উঠেছেন।

তামিলনাড়ুর রাজ্য সরকার গঠনের জন্য ১১৮টির বেশি আসনের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। রাজ্যের স্থানীয় রাজনৈতিক দল ভিসিকে এবং আইইউএমএলের সমর্থন পাওয়ায় বিজয়ের হাতে এখন প্রয়োজনীয় ১১৮ জনেরও বেশি সদস্যের সমর্থন রয়েছে। সমর্থকদের বিশাল গাড়িবহর গভর্নরের বাসভবন (রাজভবন) এবং টিভিকের সদর দপ্তরের আশপাশে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে। যে কারণে ওই এলাকা যানজটে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

টিভিকেকে নিঃশর্ত সমর্থন দেওয়ার পর ভিসিকে সভাপতি থল থিরুমাভালাভান বলেন, টিভিকে নেতা বিজয়ের সরকার গঠনের পথে ভিসিকে যেন বাধা হয়ে না দাঁড়ায় এবং রাজ্যে যেন রাষ্ট্রপতি শাসন জারি না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‌‌‘‘আমরা কেবল সরকার গঠনের জন্যই আমাদের সমর্থন দিচ্ছি। এর সঙ্গে অন্য কোনও শর্ত যুক্ত নেই। বিজয় আমাদের জানিয়েছিলেন, তিনি এখানে আসবেন। কিন্তু আমি তাকে বলেছি যে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর আমাদের দেখা হতে পারে এবং আজ তার এখানে আসার প্রয়োজন নেই।’’

ভিসিকে সভাপতি থল থিরুমাভালাভান বলেন, ‘‘দলের কর্মীরা এখন ফিরে যেতে পারেন। আমরা আনুষ্ঠানিকভাবে ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিনকে বিষয়টি জানিয়েছি। আপনারা যদি এই অবস্থান নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনাদের সিদ্ধান্তের প্রতি আমার শুভ কামনা রইল।’’

সূত্র: এনডিটিভি

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটকীয়তার শেষ, বিজয়ের মসনদে থালাপতি

Update Time : ০৩:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬