Dhaka ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ Time View
12 / 100 SEO Score

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন চ্যানেল রাশিয়া টুডে (আরটি)।

সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে বেশ কিছু সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। এসবের মধ্যে রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং একটি এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট। এসব সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ হাজার ৯০০ কোটি ডলার।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে অবশ্য সুনির্দিষ্টভাবে এস ৪০০ ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ করা হয়নি, তবে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে এস ৪০০ এবং পান্তশির ক্ষেপণাস্ত্রকে বোঝানো হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছন, দেশটির বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্র চেয়ে আবেদন করেছে। এগুলোর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস ৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার তৈরি এস ৪০০ বিশ্বের সবচেয়ে নিখুঁত ও বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। বর্তমানে ভারতের কাছে এই ক্ষেপণাস্ত্র আছে মাত্র ৪টি, শিগগিরই আরও দু’টি ক্ষেপণাস্ত্র এ তালিকায় যোগ হবে।

সূত্র : আরটি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত সংবাদ

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

Update Time : ০৬:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬