Dhaka ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন উড়ানো নিষিদ্ধ

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ Time View
12 / 100 SEO Score

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনী এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রযোজ্য হবে না।সরকারি/বেসরকারি ব্যক্তি/সংস্থা কর্তৃক পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা কর্তৃক আয়োজিত ইভেন্টের সম্প্রচার প্রয়োজনে যথারীতি বেবিচক বরাবর আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে।

নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন-২০১৭-এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত সংবাদ

সারাদেশে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন উড়ানো নিষিদ্ধ

Update Time : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬