Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ Time View
12 / 100 SEO Score

চিত্রনায়ক ওমর সানীর রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি’ বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

এ ঘটনায় মো. খলিলুল রহমান খান বাদল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ১৩ জনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন।

আহতের নাম মো. আতিকুর রহমান খান। আহত আতিকুরের চাচা মো. খলিলুল রহমান খানের লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন মো. ইমরান (২৪), মো. লিখন (২২), হাসান (২৭), জীবন (২৫), মুন্না (২২) ও মঞ্জুর (২৬), বাকিরা অজ্ঞাত।

জানা যায়, আতিকুর গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ৪-৫ জন বন্ধু নিয়ে ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্তোরাঁয়’ খেতে যান। সেখানে ওই সময় কয়েকজন নারী ক্রেতার সাথে রেস্তোরাঁর এক কর্মী অশোভন আচরণ করছিল।

এতে আতিকুর ও তার বন্ধুরা প্রতিবাদ জানালে কথা কাটাকাটির এক পর্যায় লোহার রড, হাতুড়ি, চাপাতি, ধারালো ছুরি, কুড়াল, বেলচা ও বাঁশের লাঠি নিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালান অভিযুক্তরা।

আহতদের রক্তাক্ত ও গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় চিত্রনায়ক ওমর সানীর দাবি, জনবল কম থাকায় কয়েকদিন আগে লিখনকে তার রেস্তোরাঁয় নিয়োগ দেওয়া হয়। তার স্বভাব চরিত্র সন্দেহজনক ছিল। মাদকাসক্ত ও অসদাচরণকারী হওয়ায় লিখন এ ধরনের অপকর্ম ঘটিয়েছে বলে মনে করেন তিনি।

তবে একজন কাস্টমারের সঙ্গে কেন এমন আচরণ করা হলো, সেটি এখনও বুঝতে পারেননি নায়ক। তিনিও এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

ওমর সানী আরও জানান, এমন খবর তার কানে আসতেই তিনি নিজে পুলিশ ও সেনাসদস্যদের ফোন করে বিষয়টি অবহিত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লিখনের কাছ থেকে মুচলেকা নেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেন।

ঘটনার সময় রেস্তোরাঁর ম্যানেজার কিরণ খান উপস্থিত ছিলেন না।

এদিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানিয়েছেন, ঘটনার পর মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত সংবাদ

ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম

Update Time : ০৫:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬