Dhaka ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের পর অলিম্পিক স্বপ্ন ভারতের

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ২ Time View
12 / 100 SEO Score

বিশ্বকাপের পর অলিম্পিক স্বপ্ন ভারতেরধ২০২৮ সালের অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ের লক্ষ্য সূর্যকুমার যাদবের। তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। দলকে টানা দ্বিতীয় শিরোপা জিতিয়ে পরবর্তী লক্ষ্যের কথাও জানিয়েছেন সূর্য। ফাইনালের পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘গত এক মাসের যাত্রা সত্যিই অসাধারণ ছিল। যদিও শুরুটা আমাদের প্রত্যাশামতো হয়নি, কিন্তু একটা খেলারই অংশ। পুরো যাত্রাটা আজ পর্যন্ত খুবই বিশেষ ছিল এবং দল হিসেবে আমরা যা অর্জন করেছি, সেটি সবার সামনেই আছে—এই ট্রফি। এজন্য আমি খুবই আনন্দিত। এখন আমাদের পরবর্তী লক্ষ্য অলিম্পিকে স্বর্ণপদক জেতা এবং দল হিসেবে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া।’

২০২৮ সালের অলিম্পিকে প্রথমবারের মতো আবারও ক্রিকেট অন্তর্ভুক্ত করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকের পর এই প্রথম অলিম্পিকে ফিরছে ক্রিকেট। পুরুষ ও নারী উভয় বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৪ জুলাই থেকে ২৯ জুলাইয়ের মধ্যে।টি-টোয়েন্টির বর্তমান র‍্যাংকিং অনুযায়ী এশিয়া অঞ্চল থেকে পুরুষ ও নারী দুই বিভাগেই ভারতের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। সব ম্যাচ আয়োজন করা হবে যুক্তরাষ্ট্রের পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে, যা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অস্থায়ীভাবে নির্মিত একটি ভেন্যু।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ভারত বর্তমানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিরও চ্যাম্পিয়ন দল। সূর্যকুমার মনে করেন, ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই দলের বড় পরিবর্তন শুরু হয়।তিনি বলেন, ‘২০২৪ সালের পর থেকেই সবকিছু বদলে গেছে। ওই বছর আমরা একেবারে ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছিলাম। তখন থেকেই আমরা বুঝতে পারি, এই দলকে কীভাবে সামনে এগোতে হবে। তারপর থেকে যাত্রাটা অসাধারণ।’

সূর্যকুমার আরও বলেন, ‘২০২৫ সালে আমরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি, সেখানেও আমরা ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি। আর ২০২৬ সালে আমরা ঘরের মাঠে দর্শকদের সামনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। এখন আমাদের লক্ষ্য ২০২৭, ২০২৮, ২০২৯। এভাবেই এগিয়ে যাওয়া এবং কখনো থেমে না থাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপের পর অলিম্পিক স্বপ্ন ভারতের

Update Time : ০৩:০০:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬