Dhaka ১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যেভাবে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান

  • Reporter Name
  • Update Time : ০৫:২২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ Time View
12 / 100 SEO Score

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা দল পাকিস্তান। ছয়বার শেষ চারে লড়াই করা এই দলটিই এখন খাদের কিনারায়। গতকাল (মঙ্গলবার) পাল্লেকেলেতে তাদেরকে হারিয়ে যৌথভাবে সর্বাধিক সেমিফাইনাল খেলার কীর্তি গড়ল ইংল্যান্ড। তাদেরকে ছাপিয়ে কি রেকর্ড সপ্তমবার শেষ চারের দেখা পাবে পাকিস্তান? কোন সমীকরণে তারা সেই সাফল্য পেতে পারে!

সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। বৃষ্টিতে সেই খেলা ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। ২ ম্যাচ শেষে তাই ১ পয়েন্ট পাকিস্তানের। আর এই একটি পয়েন্টের কারণেই এখনো সেমিফাইনালের আশা টিকে আছে। তবে সম্ভাবনা বেশ ক্ষীণ।

বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থান
১. ইংল্যান্ড (৪ পয়েন্ট, ২ ম্যাচ, এনআরআর +১.৪৯১), ২. নিউজিল্যান্ড (১ পয়েন্ট, ১ ম্যাচ, এনআরআর ০), ৩. পাকিস্তান (১ পয়েন্ট, ২ ম্যাচ, এনআরআর -২.৫৫০), ৪. শ্রীলঙ্কা (০ পয়েন্ট, ১ ম্যাচ, এনআরআর -২.৫৫০)।

সুপার এইটে পাকিস্তানের হাতে আছে আর একটি ম্যাচ— ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। আগের দিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। একটি জয়ে তাদের পয়েন্ট দাঁড়াবে তিনে, কিন্তু তাও যথেষ্ট না-ও হতে পারে।

সুপার এইটের ২ নম্বর গ্রুপের অবশিষ্ট সূচি

২৫ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা

২৭ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড

২৮ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা

সমীকরণ ১

শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান তাকিয়ে থাকবে নিউজিল্যান্ডের দুটি ম্যাচের দিকে। এই দুই মাচেই যেন নিউজিল্যান্ড ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়, সেই প্রার্থনা করবে তারা। তারপর এই গ্রুপের শেষ ম্যাচে সালমান আগার দলকে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের চিত্র দাঁড়াবে: পাকিস্তান (৩), শ্রীলঙ্কা (২) ও নিউজিল্যান্ড (১)।

সমীকরণ ২

নিউজিল্যান্ড যদি তাদের দুই ম্যাচের একটি জেতে এবং আরেকটিতে পরাজিত হয়, তাহলে পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলই শেষ করবে তিন পয়েন্ট নিয়ে (শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয় বিবেচনায়)। এই পরিস্থিতিতে নেট রানরেটে ভালো অবস্থানে থাকা দলটি পরের পর্বে উঠবে।

সমীকরণ ৩

নিউজিল্যান্ড দুটি ম্যাচ হারলেও পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়, তাহলে কোনো সমীকরণ কাজে লাগবে না। বাদ পড়বে বাবর আজমরা।

সমীকরণ ৪

এই সমীকরণ একটু অদ্ভুত। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তারা শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচও যদি বৃষ্টিতে না গড়ায়, তখন স্বাগতিকদের নামের পাশেও থাকবে ২ পয়েন্ট। এক্ষেত্রে (শ্রীলঙ্কার বিপক্ষে কিউইদের পণ্ড হওয়া ম্যাচ বিবেচনায়) নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে পরের ম্যাচ হেরে যায়, তাদেরও থাকবে ২ পয়েন্ট। এমন পরিস্থিতি হলে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সমান পয়েন্ট পেলেও তাদের মধ্যে নেট রানরেটে এগিয়ে থাকা দল যোগ দেবে ইংল্যান্ডের সঙ্গে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত সংবাদ

যেভাবে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান

Update Time : ০৫:২২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬