Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ফরিদা আখতার

8 / 100 SEO Score

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আজ সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন শিশু রোগীদের খোঁজখবর নেন। এ সময় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, পরিচালক অধ্যাপক ডা. মোঃ মাহবুবুল হক, পরিচালনা বোর্ডের সদস্য অধ্যাপক রিয়াজ মোবারক, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ আজহারুল ইসলাম-সহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা হাসপাতালের চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেবার মান আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা শিশু রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত সংবাদ

শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ফরিদা আখতার

Update Time : ০২:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬