Dhaka ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

জেলা প্রতিনিধি
12 / 100 SEO Score

শিক্ষাজীবনকে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, লেখাপড়ায় মনোযোগী হয়ে যোগ্যতা অর্জন করতে পারলে জীবনের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।

শনিবার রাজশাহীর ঐতিহ্যবাহী বরেন্দ্র কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনে এইচএসসি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে তাদের উচ্চশিক্ষার পথে যাত্রা আরও সুগম হবে। তাই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করে মনোযোগের সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল লক্ষ্য নয়। শিক্ষা মানুষকে আলোকিত করে, মানবিক মূল্যবোধ শেখায় এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ তৈরি করে। এজন্য শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষতা ও যোগ্যতা অর্জনের বিকল্প নেই। শিক্ষার্থীরা যদি নিজেদের মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে গড়ে তুলতে পারে, তবে তারা দেশের সম্পদে পরিণত হবে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

কলেজের অধ্যক্ষ রনজিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরেন্দ্র কলেজের সাবেক ছাত্র ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। তিনি শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাভলুও বক্তব্য দেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তাদের প্রতি শুভকামনা জানান। পরে শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × 4 =

About Author Information

শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

Update Time : ০৭:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬