Dhaka ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পানি ইস্যুতে পাকিস্তানের অভিযোগ, ভারতের পাল্টা জবাব

আর্ন্তজাতিক ডেস্ক
12 / 100 SEO Score

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পানি সরবরাহে বিঘ্ন ঘটলে ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান, আর এর জবাবে ইসলামাবাদকে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি।

পানি সরবরাহকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা হিসেবে অভিহিত করেছেন খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যখন আমরা দেখব আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে… পানি সরবরাহ আমাদের জাতীয় নিরাপত্তার অংশ। এটি যদি হুমকির মুখে পড়ে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব।”

খাজা আসিফের এমন মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে আজ মঙ্গলবার (২৩ জুন) প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে তিনি দাবি করেন পাকিস্তান সরকার তাদের নিজস্ব ব্যর্থতা ঢাকতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছে।

তিনি বলেন, “নিজেদের ব্যর্থতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে নজর সরাতে এসব মন্তব্য পাকিস্তান সরকারের একটি উদগ্রীব প্রচেষ্টা। আমরা এগুলো প্রত্যাখ্যান করছি।”

এরপর পাকিস্তানের আজাদ কাশ্মিরে চলা অস্থিরতা নিয়ে কথা বলেন রণধীর। তিনি বলেন, সেখানকার মানুষকে সাধারণ অধিকার থেকে পাকিস্তান সরকার বঞ্চিত করছে। যার ফলে এমন অস্থিরতা দেখা যাচ্ছে।

গত বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। এ চুক্তির আওতায় দুই দেশ সিন্ধুর পানি সমানভাবে পেত। যদিও ভারত পানির প্রবাহ বন্ধ করেনি। তবে তারা এমন চেষ্টা করতে পারে বলে শঙ্কা পাকিস্তানের।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসিম মুনির গত বছর হুমকি দিয়েছিলেন, ভারত যদি সিন্ধুর অববাহিকায় কোনো বাঁধ তৈরি করে তাহলে সেখানে মিসাইল ছোড়া হবে।

সূত্র: দ্য স্টেটসম্যাান

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 − ten =

About Author Information

পানি ইস্যুতে পাকিস্তানের অভিযোগ, ভারতের পাল্টা জবাব

Update Time : ০৭:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬