Dhaka ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা বহিষ্কারের দাবিতে পিটিশনে ৭০ লাখের বেশি স্বাক্ষর

12 / 100 SEO Score

বিশ্বকাপে রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে একটি অনলাইন পিটিশন ভাইরাল হয়েছে। ‘argentinaout.com’ নামে একটি ওয়েবসাইটে চালু হওয়া ওই পিটিশনে ইতোমধ্যে ৭০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

পিটিশনটির আয়োজকদের দাবি, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ম্যাচ অফিশিয়ালরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আর্জেন্টিনা ও তাদের অধিনায়ক লিওনেল মেসিকে সুবিধা পাইয়ে দিচ্ছেন।

পিটিশনে লেখা হয়েছে, ‘ফিফা এবং রেফারিরা যে লিওনেল মেসি ও আর্জেন্টিনার দিকে পক্ষপাতিত্ব করছে, তা একেবারেই স্পষ্ট। বিজয়ী কে হবে তা যদি আগেই ঠিক করা থাকে, তাহলে বাকি বিশ্ব কেন প্রতিযোগিতা করবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হোক এবং বাকিদের ন্যায্য সুযোগ দেওয়া হোক।’

তবে বাড়তি সুবিধা পাওয়ার দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার দাবি, ভিএআরের এই আধুনিক যুগে রেফারিদের পক্ষপাতিত্ব বা ম্যাচ পাতানোর মতো ঘটনা ঘটানো একেবারেই অসম্ভব।

মূলত এক সপ্তাহ আগের একটি রোমাঞ্চকর ম্যাচকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিশরের বিপক্ষে প্রথমার্ধে লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

তবে ম্যাচের শেষ ১৩ মিনিটে অবিশ্বাস্যভাবে ৩টি গোল দিয়ে দারুণ এক জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। এই জয়ে আলবিসেলেস্তেরা শেষ আটে জায়গা করে নিলেও, ম্যাচটিতে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মিশর। এই ফলকে ‘ঘোর অন্যায়’ বলেও মন্তব্য করে তারা।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + six =

About Author Information

আর্জেন্টিনা বহিষ্কারের দাবিতে পিটিশনে ৭০ লাখের বেশি স্বাক্ষর

Update Time : ০৮:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬