Dhaka ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু, থাকছে ১২ স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকান মহাদেশে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ‘ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ’। ২০২৭ সালের এই আসরটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইসিসি আনুষ্ঠানিকভাবে তিনটি দেশের মোট ১২টি স্টেডিয়ামকে বিশ্বকাপের ভেন্যু হিসেবে ঘোষণা করেছে।

সর্বশেষ ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া অষ্টম বিশ্বকাপ আয়োজন করেছিল। জোহানেসবার্গে একটি জমকালো অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার আটটি শহর, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুককে টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে ঘোষণা করা হয়। এই স্মরণীয় মুহূর্তে সেখানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আইকন গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা এবং কাগিসো রাবাদা। সাথে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেন ছিলেন।

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যু হলো ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ন (শোয়ানে), নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন), কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান), সেন্ট জর্জস পার্ক (গেবেখা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল), বাফেলো পার্ক (কুগোমপো সিটি)।

জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হলো হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও) এবং নতুন নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)। নামিবিয়ার ম্যাচগুলো খেলা হবে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে (উইন্ডহুক)।

বিশ্বকাপের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘উবুন্টু’। আফ্রিকার এই দর্শনের মূল কথা হলো মানবিকতা, পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং একসঙ্গে এগিয়ে চলা।

তবে উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তা এখনো জানানো হয়নি। পূর্ণাঙ্গ সূচি ও ম্যাচভিত্তিক ভেন্যু পরে প্রকাশ করা হবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen − 13 =

About Author Information

চূড়ান্ত ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু, থাকছে ১২ স্টেডিয়াম

Update Time : ০৪:২১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬