Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিক্সিং কাণ্ডে বিপিএলের ৩ অভিযুক্তকে বহিষ্কার বিসিবির মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’ বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা এ বছরই পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু

ইরানি ঝুঁকির খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
8 / 100 SEO Score

ইরানি ঝুঁকির কারণে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের তথ্য এড়িয়ে গোপনে একটি সামরিক বিমানে তুরস্ক ত্যাগ করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে থাকা অবস্থায় হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে আছেন, অথচ বাস্তবে তিনি ভিন্ন একটি ফ্লাইটে রওনা হন।

আঙ্কারায় নেটোর সম্মেলনে যোগ দিতে ট্রাম্প কাতার থেকে উপহার পাওয়া নতুন বিমানে করে যান, কিন্তু ফেরার সময় হঠাৎ পুরোনো বিমানে ওঠায় নিরাপত্তার প্রশ্ন ওঠে। তুরস্কের সঙ্গে ইরানের সীমানা থাকায় ও সংঘাত বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।

প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প ক্যামেরার সামনে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ওঠার পর গোপনে একটি খাবারের ক্যাটারিং ট্রাকে করে সি-৩২এ নামের ছোট সামরিক বিমানে চলে যান। ট্রাম্পকে বহনকারী বিমানটি রাত ১০টা ২০ মিনিটে যুক্তরাজ্যে পৌঁছায় এবং তার কিছু সময় পর সাংবাদিক ও কর্মীদের নিয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ান সেখানে অবতরণ করে।

ট্রামের এয়ার ফোর্স ওয়ান। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প আগে দাবি করেছিলেন, পুরোনো স্মৃতির খাতিরে তিনি পুরোনো বিমানে ভ্রমণ করছেন এবং নতুন বিমানটি সেনাসদস্যদের প্রদর্শনের জন্য যুক্তরাজ্যে থামানো হয়েছে।

এই গোপন ভ্রমণের বিষয়ে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভ চ্যাউং বলেন, প্রেসিডেন্টের সুরক্ষায় সর্বাধুনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুরা প্রেসিডেন্টের ওপর নজর রাখায় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তবে এ বিষয়ে পেন্টাগন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সূত্র: এনডিটিভি

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 − 11 =

About Author Information

ইরানি ঝুঁকির খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Update Time : ০৬:৫৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬