Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সৌদি আরবে মৃত্যুদণ্ড: গ্রেপ্তারের আগে ফেসবুকে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনার কাছে হার: রেফারির সমালোচনা করায় মিশরের কোচসহ তিনজন নিষিদ্ধ ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ, কী করতে হবে বাংলাদেশকে আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি মসজিদ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪

ওমানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
8 / 100 SEO Score

ইরানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে সমঝোতার পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটির ওপর ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,‘ওমান পথে বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের ওপর ভয়াবহ হামলা চালাব।’

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনার প্রসঙ্গেই তিনি এ মন্তব্য করেন। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের সঙ্গে আলাদাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ইরান ও ওমানের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি দিয়ে ভবিষ্যতে জাহাজ চলাচলের নিয়মকানুন নিয়ে আলোচনা করছেন। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, দুই দেশ একটি যৌথ ঘোষণাপত্র তৈরির কাজ করছে।

তবে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরান কার্যত প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়।

গত শুক্রবার ট্রাম্প এমনও দাবি করেন, তিনি চাইলে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করতে পারেন। জবাবে ইরান জানায়, তাদের অবরোধ করা এই গুরুত্বপূর্ণ নৌপথ ‘ইরানেরই থাকবে’।

ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চাপ মোকাবিলায় গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে তেহরান তার সামরিক সক্ষমতা ধ্বংস এবং পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে। হরমুজের উত্তরে ইরানের উপকূল এবং দক্ষিণে ওমানের অবস্থান।

এদিকে ট্রাম্প ইরানকে ‘সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন বলেও ইংস্ট তার এক্স পোস্টে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী জনমত বাড়লেও দ্রুত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন ঘিরে যুদ্ধের রাজনৈতিক প্রভাবও গুরুত্ব পাচ্ছে। নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকানদের কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছে বিরোধী ডেমোক্র্যাটরা।

তথ্যসূত্র: দ্য ডন

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − 8 =

About Author Information

ওমানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Update Time : ০৪:৪৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬