Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর একটি পুকুর থেকে রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভোররাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

নিহত রোহান (৮) মধ্য নাকশী গ্রামের হযরত আলীর ছেলে এবং ইসমাইল (৯) একই গ্রামের ওবায়দুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে দুই শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

এলাকাবাসী জানান, রোহান ও ইসমাইল মাঝেমধ্যে স্থানীয় নদী ও বিভিন্ন জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না। এ কারণে নিখোঁজ হওয়ার পর থেকেই স্বজনদের আশঙ্কা ছিল, মাছ ধরতে গিয়ে কোনো জলাশয়ে তারা তলিয়ে যেতে পারে।

এরই মধ্যে সোমবার ভোররাতে মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটির পাশাপাশি পুরো মধ্য নাকশী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × four =

About Author Information

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

Update Time : ০৭:২৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬