Dhaka ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুধে গোসল করে ব্রেকআপ ঘোষণা

জেলা প্রতিনিধি
8 / 100 SEO Score

প্রেমে ব্যর্থ হয়ে অনেকেই নানা কায়দায় বিচ্ছেদের ঘোষণা দেন। তবে এবার ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন জয়পুরহাটের ক্ষেতলালের এক যুবক। পুরোনো প্রেমের সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিতে দুধ দিয়ে গোসল করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দুধ দিয়ে গোসল করা যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তারিকুল উপজেলার বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল শুরু করেন। বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পরে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

তারিকুল ইসলাম জানান, এক সময় তিনি একজন মেয়েকে ভালোবেসেছিলেন। সেই সম্পর্ককে ঘিরে জীবনে নানা হতাশা ও কষ্ট, পারিবারিক অশান্তি নেমে আসে। একপর্যায়ে তিনি ওই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন তিনি।

তিনি বলেন, আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।

তিনি আরও বলেন, অতীতের ভুল ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। পুরোনো সম্পর্কের কষ্ট পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি।

এদিকে তারিকুলের ব্যতিক্রমী এ উদ্যোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। অনেক যুবক ঘটনাটিকে ব্যতিক্রমী ব্রেকআপ হিসেবে দেখছেন।

এ ঘটনায় তুলশীগঙ্গা ইউপি সদস্য গিয়াসউদ্দিন বলেন, দুধ দিয়ে গোসল করে তিনি নিজের অনুভূতি ও সিদ্ধান্তকে প্রকাশ্যে তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখেছি। আজ-কালকার যুবসমাজ কখন কী করে বোঝা দায়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × 1 =

About Author Information

দুধে গোসল করে ব্রেকআপ ঘোষণা

Update Time : ০৬:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬