Dhaka ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেলবোর্নে মঞ্চস্থ হবে নজরুলের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি এবার মঞ্চস্থ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’-তে একই মঞ্চে পরিবেশিত হবে নজরুলের গীতিকা ‘ঝিলিমিলি’ ও গীতি-নাট্য ‘কাবেরী তীরে’।

আগামী ৪ অক্টোবর মেলবোর্নের ড্যানডেনংয়ের ড্রাম থিয়েটারে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে আয়োজন। বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অনুষ্ঠানটি চলার কথা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এতে প্রায় ৩৬০ জন দর্শক উপস্থিত থাকবেন।

নাটক, গান ও নাচের মধ্য দিয়ে নজরুলের মানবতা, সাম্য, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হবে। শুরুতেই থাকবে ‘সুর ও বাণীর অর্ঘ্য’। এতে নজরুলের কবিতা ও গান নিয়ে বিশেষ পরিবেশনা উপস্থাপন করবেন শিল্পীরা।

এরপর মঞ্চস্থ হবে ‘ঝিলিমিলি’ ও ‘কাবেরী তীরে’। আয়োজকদের দাবি, অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নজরুলের এই দুটি সৃষ্টি একই মঞ্চে পরিবেশিত হতে যাচ্ছে। সমসাময়িক মঞ্চায়নের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও সংগীতের বৈচিত্র্য তুলে ধরাই আয়োজনটির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের পরিকল্পনা ও সৃজনশীল পরিচালনায় রয়েছেন মেলবোর্নপ্রবাসী নজরুলসংগীতশিল্পী ও নজরুলচর্চার সঙ্গে যুক্ত আদিলা নূর। বাংলাদেশ ও মেলবোর্নের শিল্পীদের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। নাট্য নির্দেশনায় থাকবেন নাট্যব্যক্তিত্ব বৃন্দাবন দাশ। সংগীত পরিচালনার দায়িত্বেও থাকবেন আদিলা নূর। নৃত্য পরিচালনা ও কোরিওগ্রাফি করবেন মেলবোর্নপ্রবাসী পূরবী চৌধুরী।

অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হবে একটি স্মারক প্রকাশনা। এতে বাংলাদেশের বিশিষ্ট নজরুল গবেষক, শিল্পী ও সংস্কৃতিজনের লেখা থাকবে। তাদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী ও শিক্ষক খায়রুল আনাম শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপারসন ড. প্রিয়াঙ্কা গোপ, সংগীতশিল্পী ও শিক্ষক ড. লীনা তাপসী খান, অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন, শিক্ষাবিদ ও রবীন্দ্রসংগীতশিল্পী ড. চঞ্চল খান এবং ছায়ানটের সংগীতশিল্পী ও শিক্ষক শারমিন সাথী ময়না।

অনুষ্ঠানে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে মূল বক্তব্য দেবেন অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন।

আয়োজকদের মতে, শুধু নজরুলকে স্মরণ করাই নয়, ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বাংলা সংস্কৃতির সঙ্গে অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজের যোগাযোগ আরও দৃঢ় করা। সাহিত্য, নাটক, গান ও নাচের সমন্বয়ে নজরুলের সাম্য, মানবতা ও মানুষের মর্যাদার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে এই আয়োজনে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen + eighteen =

About Author Information

মেলবোর্নে মঞ্চস্থ হবে নজরুলের সৃষ্টি

Update Time : ০৭:৪৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬