Dhaka ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানকে ঘিরে বলিউডে ফের আতঙ্কের ছায়া

8 / 100 SEO Score

বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ফের আতঙ্কের ছায়া। সালমানের সঙ্গে কাজ করা ব্যক্তিদের পরবর্তী লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে বলে দাবি করা হয়েছে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে। সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে এ হুমকি দেওয়া হয়। তবে হামলার সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত করেনি মুম্বাই পুলিশ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের প্রতিনিধি দাবি করে হামলার দায় স্বীকার করেছেন। পোস্টে হারমান সান্ধুর নামও উল্লেখ করা হয়।

ওই পোস্টে বলা হয়, টাইগারকে ফোন করে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি কথা না শোনায় তাকে শিক্ষা দেওয়া হয়েছে। মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনে যারা তাদের কথা শুনবেন না কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবেন, তাদেরও পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। তবে পোস্টটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে নেই।

রোববার সন্ধ্যায় জুহুর পুষ্পা পার্কের কাছে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ক্লাবে ফুটবল খেলা শেষে ফিরছিলেন টাইগার। এ সময় মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। ঘটনায় তিনজন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে টাইগারের গাড়িচালক ফিরদৌসের হাতে গুলি লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছায়। হামলাকারীদের খুঁজতে আশপাশের এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়। তদন্তের অংশ হিসেবে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন কর্মকর্তারা। গুলির খোসা সংগ্রহে ঘটনাস্থলে যান ব্যালিস্টিক বিশেষজ্ঞরাও। এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন, টাইগার তার বিএমডব্লিউ গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই গুলি চালানো হয়। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ১ ফেব্রুয়ারি জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাসভবনের বাইরে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। মধ্যরাতের পর নয়তলা ভবনটিকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। একটি গুলি ভবনের প্রথম তলায় থাকা জিমের কাচে লাগে। ওই ঘটনায় কেউ আহত হননি।

২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ছেলে জিশান সিদ্দিকীর কার্যালয়ের কাছে গুলিতে নিহত হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকী। গাড়িতে ওঠার সময় মুখোশধারী তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে ৬৬ বছর বয়সে মারা যান তিনি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 + nine =

About Author Information

সালমানকে ঘিরে বলিউডে ফের আতঙ্কের ছায়া

Update Time : ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬