Dhaka ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর ৩৮ হাজার আখচাষি পাচ্ছেন ১২ কোটি টাকা প্রণোদনা

জেলা প্রতিনিধি
4 / 100 SEO Score

রাজশাহীর ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী জানান, প্রণোদনার অর্থ দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, রাজশাহীর ৩৮ হাজার ৯ শতাধিক আখচাষির জন্য মোট ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে। ঘোষণার পরপরই কৃষকদের হিসাবের মাধ্যমে এ অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। কয়েক মিনিটের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলেও জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১৫ জন আখচাষির হাতে প্রণোদনার চেক তুলে দেন। চেক বিতরণের সময় কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

জনসভায় উপস্থিত হাজারও নেতা-কর্মী ও সাধারণ মানুষের সামনে আখচাষিদের জন্য এ প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তার এ ঘোষণাকে স্বাগত জানান উপস্থিত কৃষক ও নেতা-কর্মীরা।

রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আসা আখচাষিদের জন্য ঘোষিত এ প্রণোদনা কৃষি খাতে সহায়তা এবং আখ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করবে বলে আশা কৃষক ও নেতা-কর্মীদের।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eight + 9 =

About Author Information

রাজশাহীর ৩৮ হাজার আখচাষি পাচ্ছেন ১২ কোটি টাকা প্রণোদনা

Update Time : ১২:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬