Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

8 / 100 SEO Score

বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো না। শেষ ম্যাচে সিঙ্গাপুরের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিরা ১-০ গোলে হেরে গেছে। ছয়টি ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করে তাদের এশিয়ান কাপ মিশন শেষ হয়েছে।সি’ গ্রুপ থেকে সিঙ্গাপুর আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল, তাই এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবে ঘরের মাঠে খেলায় তারা জয়ের লক্ষ্য নিয়েই নেমেছিল। প্রথমার্ধে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে তারা খুব বেশি ঝুঁকি নেয়নি।

বাংলাদেশ গোল করতে না পারলেও অন টার্গেটে শটের দিক দিয়ে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যায়। ৭৮ মিনিটে প্রায় গোল পেয়ে গিয়েছিল দলটি—হামজার ক্রসে সাদ উদ্দিনের ছোঁয়া পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রহমত মিয়াসহ কয়েকজনকে বদলি হিসেবে নামালে আক্রমণের গতি বাড়ে, কিন্তু গোলের দেখা আর পাওয়া যায়নি।অন্যদিকে, দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরও কিছু ভালো সুযোগ পেয়েছিল। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১ মিনিটে, যখন বাংলাদেশের ডিফেন্সের ভুলে সিঙ্গাপুর এগিয়ে যায়। প্রথমার্ধের শুরুতে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশ গোল করতে না পেরে উল্টো কাউন্টার অ্যাটাকে গোল হজম করে বসে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

Update Time : ০৬:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬