Dhaka ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সম্ভাবনা

12 / 100 SEO Score

চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড়ের সঙ্গে তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির পাশাপাশি কয়েক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রিতে উঠতে পারে।

সংস্থাটি বলছে, চলতি এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু-টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এমাসে দেশে বিক্ষিপ্তভাবে ৫-৭ দিন হালকা অথবা মাঝারি ধরনের শিলাবৃষ্টিসহ অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এপ্রিলে দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯° সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৩৯.৯° সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ১-২টি তীব্র (৪০-৪১.৯° সেলসিয়াস) তাপপ্রবাহও বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। সেই সঙ্গে চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মি. মি. এবং গড় সূর্য কিরণকাল ৫.৫-৭.৫ ঘণ্টা থাকতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তীব্র কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সম্ভাবনা

Update Time : ০৪:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬