Dhaka ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মে দিবসে মজুরি নিয়ে প্রশ্ন

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আবারও সামনে এসেছে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির প্রশ্ন।

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন। বিবৃতিতে দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ১৮৮৬ সালের পহেলা মে শিকাগোর হে মার্কেট স্কয়ারে ‘দিনে আট ঘণ্টার বেশি শ্রম নয়’ এই একটি মানবিক দাবিতে রাস্তায় নেমেছিল আমেরিকার শ্রমিকরা।

তাদের মিছিলে নির্বিচারে গুলি চালায় মার্কিন পুলিশ ও সশস্ত্র বাহিনী। শ্রমিকদের রক্তে ভিজেছিলো শিকাগোর রাজপথ। সেই রক্তের ওপর দাঁড়িয়ে আজ সমগ্র বিশ্ব মে দিবস পালন করে। সেদিনের সব শহিদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকেই মে দিবস পালন করছে বাংলাদেশ। তবে তা কেবলই আনুষ্ঠানিকতা নির্ভর; ব্যানার, বক্তব্য ও আলোচনায় সীমাবদ্ধ। কার্যত শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে সামান্য।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক বলেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলে ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের ওপর নেমে এসেছে নজিরবিহীন দমন পীড়ন। শ্রমিক নেতাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে বহুবার।

১৩ বছর পরও রানা প্লাজা ট্রাজিডির বিচার আমরা পাইনি। জুলাই গণঅভ্যুত্থানেও এই দেশের শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে। পরিবর্তনের স্বপ্ন দেখেছে। কিন্তু দুঃখজনকভাবে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও বৈষম্যের অবসান ঘটেনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি।

নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের প্রত্যয়, একটি শ্রমিক বান্ধব বাংলাদেশ গড়ে তোলা যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত থাকবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মে দিবসে মজুরি নিয়ে প্রশ্ন

Update Time : ০৬:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬