Dhaka ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আঞ্চলিক কমিটি বিলুপ্ত করল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
12 / 100 SEO Score

বাংলাদেশ ক্রিকেটে বড় প্রশাসনিক পরিবর্তনের সূচনা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আঞ্চলিক পর্যায়ের বিদ্যমান অ্যাড-হক কমিটিগুলো বিলুপ্ত করে নির্বাচনমুখী নতুন কাঠামোর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যা বিসিবির প্রশাসনে স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারের ইঙ্গিত দিচ্ছে।

সোমবার বিসিবি অ্যাড-হক কমিটির তৃতীয় সভা অনুষ্টিত হয়েছে। যেখানে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পূর্ব গঠিত এডহক কমিটিগুলো অবিলম্বে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এর প্রথম ধাপ হিসেবে বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। এদিকে পরবর্তী বিসিবি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড।

তিন সদস্যের এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি থাকবেন। বাকি দুই সদস্যকে মনোনীত করবে বিসিবি। এই কমিশনই পুরো নির্বাচনী প্রক্রিয়ার তদারকি ও পরিচালনার দায়িত্বে থাকবে।

এছাড়া মাঠের প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও বড় সুখবর দিয়েছে বিসিবি। আগামী দুই বছরের জন্য বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে ‘কোকা-কোলা বাংলাদেশ’। বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটি এখন থেকে বিসিবির সব কার্যক্রমে পানীয় ও জলীয় পুষ্টির সহায়তায় যুক্ত থাকবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আঞ্চলিক কমিটি বিলুপ্ত করল বিসিবি

Update Time : ০৩:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬