All blog posts
Explore the world of design and learn how to create visually stunning artwork.
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস
January 30, 2026 | by মো মিরাজুল ইসলাম
সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু মৃত্যুর পর নার্সকে বরখাস্ত
January 28, 2026 | by মো মিরাজুল ইসলাম
প্রকৌশলী আলমগীরের অবৈধ সম্পদের পাহাড়
January 27, 2026 | by মো মিরাজুল ইসলাম
স্বল্প পুঁজি বিনিয়োগে ১০ গুণ মুনাফা
January 27, 2026 | by মো মিরাজুল ইসলাম
হাবিবুর রহমানের অবৈধ নিয়োগ বাণিজ্য
January 26, 2026 | by মো মিরাজুল ইসলাম
শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ফরিদা আখতার
January 25, 2026 | by মো মিরাজুল ইসলাম
কুখ্যাত আসামি ইউসুফ আলী গ্রেফতার
January 25, 2026 | by মো মিরাজুল ইসলাম
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে জনসমাবেশ, ভোট কেন্দ্র এবং মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় স্থানগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ ও বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও যেকোনো সময় সংঘাতময় বা সহিংসতায় রূপ নিতে পারে। দূতাবাস জানায়, বাংলাদেশ সরকার নির্বাচনি প্রয়োজনে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের গণপরিবহন এবং ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিস্থিতির কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে অনসাইট বা সরাসরি পরিসেবা সীমিত থাকবে।
মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে দূতাবাস। এগুলো হলো— বড় ধরনের ভিড় ও বিক্ষোভের স্থান এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বদা সচেতন থাকা, বাইরে বের হওয়া কমিয়ে সতর্ক অবস্থায় থাকা, জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল ফোন সাথে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা এবং যাতায়াতের জন্য বিকল্প রুট ঠিক করে রাখা।