সংবাদ শিরোনাম :

নিখোঁজ ২০৩৮ শিশুর সন্ধান মেলেনি এখনো
গত বুধবার ঢাকার কমলাপুর এলাকা থেকে সাত বছরের অনিক (ছদ্মনাম) বাবা-মার সঙ্গে রাগ করে বাড়ি থেকে পালিয়ে ট্রেনে উঠে পড়ে। ময়মনসিংহ স্টেশনে নামার পর আশপাশের যাত্রীরা বুঝতে পারে শিশুটি একা। তাদেরই একজন কল করেন শিশু সহায়তা হেল্প লাইন ১০৯৮-এ।


















