Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল-শিবির সংঘাতে উত্তপ্ত শাহবাগ

রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার সামনে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় হামলার অভিযোগও ওঠে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।