Dhaka ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাঁচাবাজার ফার্মেসি খোলা থাকবে সন্ধ্যার পর

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নতুন করে সরকারি ও বেসরকারি অফিস, দোকানপাট এবং ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার।

আগামী রোববার (৫ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।এর আগে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে এসে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

নতুন সিদ্ধান্ত অনুসারে, সরকারি ও বেসরকারি সব ধরনের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে যেখানে অফিস সময় এক ঘণ্টা বেশি ছিল, এখন তা এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। একইসঙ্গে ব্যাংকিং কার্যক্রমও নতুন সময়সূচির আওতায় আনা হয়েছে।

ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন কার্যক্রম চালাবে। তবে দিনের শেষে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে ব্যাংকগুলো বিকেল ৪টার মধ্যে বন্ধ হবে।অপরদিকে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব মার্কেট, শপিংমল ও সাধারণ দোকানপাট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কিছু জরুরি সেবা খাতকে এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকান। এসব প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের পরও প্রয়োজন অনুযায়ী খোলা রাখতে পারবে।

এছাড়াও জরুরি সেবার মধ্যে ফার্মেসিগুলোকে বিশেষভাবে ছাড় দেওয়া হয়েছে, যা রাত পর্যন্ত বা প্রয়োজন হলে ২৪ ঘণ্টাও খোলা থাকতে পারবে।

একইসঙ্গে হাসপাতাল-সংলগ্ন দোকান, জরুরি চিকিৎসাসেবা কেন্দ্র এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের কিছু নির্দিষ্ট দোকানও এই নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারে বলে উল্লেখ করা হয় নির্দেশনায়।

এদিকে এসব সিদ্ধান্ত মূলত জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। জানা যায়, সংশ্লিষ্ট নির্দেশনা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোরভাবে মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কাঁচাবাজার ফার্মেসি খোলা থাকবে সন্ধ্যার পর

Update Time : ১১:৪৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬