Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যম নিয়ে ক্ষোভ জানালেন বুলবুল

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। সম্প্রতি বিসিবির সভাপতির পদ হারানোর পর এক সাক্ষাৎকারে তিনি দেশের গণমাধ্যমের কার্যক্রম নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে একটি অ্যাডহক কমিটি গঠন করে। এর পরপরই একটি জনপ্রিয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

এক প্রশ্নের জবাবে বিসিবির সাবেক এই সভাপতি জানান, ‘সাংবাদিকদের কথা বলে শুরু করি। আমার ওপর তারা ক্ষুব্ধ হয়ে আছেন। আমি তাদের ফোন ধরি না, সাক্ষাৎকার দেই না। আমি আপনাকে তিনটা গল্প বলব।’

এক. ‘বিসিবি নির্বাচনের ঠিক আগে আমাকে একজন বড় টেলিভিশন চালায়, এমন একজন ফোন করে বলল আজ থেকে আপনার বিপক্ষে লেখা শুরু করব। আমি বললাম, কেন? বলল, যারা আমাদের টেলিভিশন চালায়, তারা অন্য একজনকে এনডোর্স (সমর্থন) করছে। আপনার পক্ষে আমরা বলব না। এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতার স্ট্যান্ডার্ড।’

দ্বিতীয় গল্প হলো- ‘একজন সাংবাদিক আমার বিরুদ্ধে বলল। জিজ্ঞেস করলাম, কেন? বলল, আপনি আমার ফোন ধরেন না, সাক্ষাৎকার দেন না।’

তৃতীয় গল্প হলো , এক কনটেন্ট নির্মাতা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারের পর আবার সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বুলবুল আসিফ আকবর-এর একটি মন্তব্যের উল্লেখ করেন।

সব মিলিয়ে, দেশের সাংবাদিকতার বর্তমান চর্চা নিয়ে হতাশা প্রকাশ করেন বুলবুল এবং এ ক্ষেত্রে নৈতিকতার ঘাটতির কথাও তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গণমাধ্যম নিয়ে ক্ষোভ জানালেন বুলবুল

Update Time : ০৪:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬