Dhaka ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গৌড় নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি
9 / 100 SEO Score

চাঁপাইনবাবগঞ্জের প্রাচীন গৌড় নগরীর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকস্থাপনাগুলো পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরকালে তিনি ছোট সোনামসজিদসহ বিভিন্ন প্রাচীন নিদর্শন ঘুরে দেখেন এবং এ অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।

প্রত্নতাত্ত্বিক স্থাপনা দেখার পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর আগে, তিনি রাজশাহী থেকে সড়কপথে সরাসরি ভারত-বাংলাদেশ সীমান্তের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় পৌঁছান। সেখানে সুলতানী আমলের গৌরবময় ইতিহাসের সাক্ষী ছোট সোনামসজিদসহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পাশাপাশি সোনামসজিদ সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। একইসঙ্গে তিনি সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার সময় মার্কিন রাষ্ট্রদূতকে বেশ আনন্দিত ও উৎফুল্ল দেখা যায়। তিনি নিজ হাতে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি তোলেন এবং এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূতের এই আকস্মিক সফরকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গৌড় নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

Update Time : ০১:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬