Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী সাদিক কায়েম

12 / 100 SEO Score

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের আইডিইবি কাউন্সিল হলে অনুষ্ঠিত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে তার প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।

​ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে সাদিক কায়েম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

​নির্বাচনী প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতিমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এখন পর্যন্ত বড় কোনো প্রকাশ্য প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার উত্তর ও দক্ষিণ—উভয় সিটি করপোরেশনের জন্যই দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে।

​সাদিক কায়েম বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে ঘিরেই ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। দলীয় হাই কমান্ড মনে করছে, সাদিক কায়েমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি পুরোদমে প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াতের ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী সাদিক কায়েম

Update Time : ০৯:১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬