Dhaka ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু বিকেলে নতুন একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ ইরানের সঙ্গে যুক্তি হলে পাকিস্তান যেতে পারি: ট্রাম্প হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: বিমানমন্ত্রী জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির জ্বালানি সংকট পরিস্থিতিতে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর এশিয়ায় জ্বালানি সংকটে জাপানের ১০ বিলিয়ন সহায়তা নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

12 / 100 SEO Score

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের পর্দা উঠছে আজ। রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। ফলে টস জিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।

তাই কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে স্বাগতিক বাংলাদেশ। জানা যায়, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তবে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো নাহিদ রানার জায়গা হয়নি একাদশে। স্পিনার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৬টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৪টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

নিউজল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩০৯ রান। ২০১৩ সালে ফতুল্লায় এই রেকর্ডটি করেছিল টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর ৩৪১ রান। ২০১৬ সালে ক্রাইস্টচার্চে এই পাহাড় সমান ইনিংসটি খেলেছিল কিউইরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

Update Time : ০৬:০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬