Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

12 / 100 SEO Score

১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে খেলে। এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে কমন ডিসিপ্লিন পুরুষ হকি। আসন্ন জাপানের আইচি এশিয়ান গেমসে বাংলাদেশের হকির অংশগ্রহণ বড় ঝুঁকিতে ছিল। স্থান নির্ধারণী প্লে অফে হংকংকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান গেমসে নিজেদের নাম লেখাতে পেরেছেন আমিরুলরা।

ম্যাচের নির্ধারিত সময়ে খেলা ৪-৪ গোলে ড্র ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। বাংলাদেশের রকি প্রথম শট মিস করায় বাংলাদেশ পিছিয়ে পড়ে। প্রথমবারের মতো এশিয়ান গেমসে হকিতে না খেলার শঙ্কা জাগে।

বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর দুটি শট ঠেকিয়ে বাংলাদেশকে লিড এনে দেন। চতুর্থ শটে বাংলাদেশ গোল করতে পারলে এক শট আগেই বাংলাদেশ জিততে পারতো। সেই শট বাংলাদেশ মিস করায় আবার খেলায় ফেরার সুযোগ পায় হংকং। পঞ্চম শটে হংকং গোল করে ২-২ সমতা আনে। ম্যাচের শেষ শট হয়ে উঠে ভাগ্য নির্ধারণী৷ বাংলাদেশ সেই শটে গোল করায় এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্টে ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পায়। বাছাই থেকে ছয় দল এশিয়ান গেমস খেলবে তাই বাংলাদেশের এশিয়ান গেমসও নিশ্চিত হয়।

হকিতে বাংলাদেশ-হংকং ম্যাচ তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি আগে। বাংলাদেশ এই টুর্নামেন্টে এত বাজে পারফরম্যান্স করছে ফলে হংকংয়ের সঙ্গে জিততে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ম্যাচের প্রথম ৫ মিনিটে রকির পেনাল্টি কর্নার ও আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ গোলের লিড পায় বাংলাদেশ। এক মিনিট পর পেনাল্টি কর্নার থেকে হংকং ব্যবধান কমায়৷ দ্বিতীয় কোয়ার্টারে আর গোল না হওয়ায় ২-১ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে হংকং গোল করে পুনরায় সমতা আনে। ৪১ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার বাংলাদেশকে আবার লিড এনে দেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতে হংকং আবার সমতা আনে। হংকং সমতা আনার এক মিনিটের মধ্যে আশরাফুল আবার গোল করেন। আশরাফুলের গোলের রেষ কাটতে না কাটতেই হংকং পেনাল্টি স্ট্রোক পায়। এতে খেলা ৪-৪ সমতা হয়। শেষ দশ মিনিটে বাংলাদেশ তিনটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি। ফলে টাইব্রেকারে যায় খেলা। টাইব্রেকারে পাঁচ শটের রোকান, জয় ও ফজলে রাব্বি গোল করেন। রাব্বির গোলেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার। এবার টুর্নামেন্টে অত্যন্ত বাজে খেলছে। স্থান নির্ধারণী ম্যাচ খেলে এশিয়ান গেমসে খেলতে পারছে এটাই এখন বড় স্বস্তির।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

Update Time : ০৭:১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬