Dhaka ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ লক্ষ্য নিয়ে রেলের রোডম্যাপ দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ পার করলো চীনা জাহাজ শুরু বৈশাখী শোভাযাত্রা, চারুকলা থেকে বর্ণিল আয়োজনে মানুষের ঢল ইরানি নারী ফুটবল দলের অধিনায়কের বাজেয়াপ্ত সম্পদ ফেরত দিচ্ছে সরকার আজও সাতসকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগ্নে’ গানে নববর্ষের সূচনা টাঙ্গাইলে আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা

ণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণীয়: মির্জা ফখরুল

12 / 100 SEO Score

গণমাধ্যম ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের সহযোগিতার বিষয়টি স্মরণ রাখা উচিত। তিনি বলেন, ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপর আর যেন কেউ চড়াও না হয়, সে বিষয়ে সবার সতর্ক থাকা প্রয়োজন। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম সবার প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে। আগামীকাল দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন সংসদ বসবে এবং সেই সংসদকে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত ১৭ বছরে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তিনি বলেন, কোনো ধরনের মব কালচার গণতন্ত্রকে শক্তিশালী করে না; বরং গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তব্য দেন মিয়া গোলাম পারওয়ার, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, জনগণ, রাজনৈতিক দল ও গণমাধ্যম—এই তিন শক্তির সমন্বয়েই দেশ এগিয়ে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণীয়: মির্জা ফখরুল

Update Time : ০৫:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬