Dhaka ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম নির্বাচিত হয়ে এলে উপকৃত হবে ক্রিকেট: সাকিব

12 / 100 SEO Score

নিরাপত্তা ঝুঁকি থাকায় ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেননি বাংলাদেশ। যা নিয়ে হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। মূলত, অন্তর্বর্তীকালীন সরকার ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে দল পাঠায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতদিন ধরে এই বিষয়ে সরাসরি, কোনো মন্তব্য না করলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বেলজিয়াম টি-টোয়েন্টি লিগ খেলতে বতর্মানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব। লিগের জার্সি উন্মোচন অনুষ্ঠানে গতকাল সংবাদ সম্মেলনে এই বিষয়ে মন্তব্য করেন সাকিব। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো একটি দেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা অনেক বড় একটি মিস ছিল। এটি সরকারের পক্ষ থেকে একটি বড় ভুল ছিল যে তারা সেই বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল।’ এছাড়া, বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রসঙ্গে সাকিব আরো বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটি একটি বড় ক্ষতি, বিরাট এক মিস। কারণ একটি দেশ হিসেবে আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপ খেলতে দেখতে ভালোবাসি।’

ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আমিনুল ইসলামের বোর্ড ভেঙে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে তিন মাসের জন্য বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। তিন মাস পর অনুষ্ঠিত হবে বিসিবির নতুন নির্বাচন। যেখানে তামিমও অংশ নিবে। সাকিবের মতে, নির্বাচিত হয়ে তামিম আবারও বোর্ডে আসলে তাতে দেশের ক্রিকেট উপকৃত হবে। সাকিব বলেন, ‘আমি বলতে চাই, তিনি (তামিম ইকবাল) তো নির্বাচিত হয়ে আসেননি। তিনি নির্বাচন আয়োজনের জন্য সেখানে দায়িত্ব পেয়েছেন এবং আশা করি, তিনি যদি সভাপতি হন, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।’

সাবেক বিশ্বসেরা ক্রিকেটারের মতে, বাংলাদেশ ক্রিকেট অনেক ভালো করছে এবং আগামীতে আরো ভালো করবে। বলেন, ‘বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতেছে। তাদের একটি ভালো দল আছে। আপনি জানেন আগে এটি ব্যক্তিনির্ভর ছিল কিন্তু এখন এটি মূলত দলকেন্দ্রিক এবং আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।’

এছাড়া, দেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন সাকিব। বলেন, ‘আমি কোনো নাম বলতে চাই না। তবে আপনি জানেন বেশির ভাগ খেলোয়াড়ই প্রতিশ্রুতিশীল এবং তারা সত্যিই ভালো করছে। নতুন প্রজন্মের সঙ্গে কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমি মনে করি, আমাদের একটি ভালো ভবিষ্যৎ আছে।’

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি আইপিএলের মৌসুম খেলেছেন সাকিব। তবে গেল কয়েক আসরে খেলা হয়নি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস করছেন কি না সাকিব। এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি যথেষ্ট ম্যাচ খেলেছি আইপিএলে। এখন তরুণরা আসছে, ভালোও করছে। আমার বয়সের খেলোয়াড় হয়তো বড়জোর পাঁচ জন আছে যারা এখনো আইপিএল খেলছে। এই বয়সে এসে আইপিএল খেলা কঠিন আমার জন্য। আমি মিস করছি না। তবে দেখতে ভালো লাগে।’

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তামিম নির্বাচিত হয়ে এলে উপকৃত হবে ক্রিকেট: সাকিব

Update Time : ০৬:২৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬