Dhaka ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে আনসার ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

  • Md. Mirazul Islam
  • Update Time : ০৩:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬ Time View
12 / 100 SEO Score

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নোয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা

বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ ফেব্রুয়ারি নোয়াখালী জেলা শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিবাচন কালীন সময়ে সদস্যদের করণীয় ও বর্জণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি।

প্যারেডে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য মনোনীত জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। এ সময় সদস্যদের উপস্থিতি, প্রস্তুতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মহাপরিচালক বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি রিপোর্ট করা হবে।

উল্লেখ্য, নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের ৮৭৫টি ভোটকেন্দ্রে প্রতিকেন্দ্রে ১৩ জন করে মোট ১১ হাজার ৩৭৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এ সময় কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক মোঃ মাহাবুবুর রহমান, কয়েকজন জেলা কমান্ড্যান্ট, বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,কর্মচারী, আনসার ভিডিপি সদস্য, সদস্যা ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত সংবাদ

নোয়াখালীতে আনসার ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

Update Time : ০৩:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬