সংবাদ শিরোনাম :
পরিবার নিয়ে শিশুদের নাটক দেখতে প্রধানমন্ত্রী
রাজধানীর বেইলি রোডে সপরিবারে শিশুদের নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তন-এ মঞ্চস্থ শিশুতোষ নাটক “কবি চিতাবাঘ” দেখতে যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক কবি চিতাবাঘ নাটকটি দেখতে সন্ধ্যে ৭টায় বেইলি রোডে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে সহধর্মিনী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নাটক চলাকালে পাশের দর্শকরাও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। প্রধানমন্ত্রী আসার ব্যাপারে তারা কিছু জানতেন না। খুব বেশি সিকিউরিটিও ছিল না।
পরবর্তীতে তারা বুঝতে পারেন। প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে তাদের সঙ্গে নাটকটি দেখতে এসেছেন।
নাটক শেষে প্রধানমন্ত্রী পরিবারসহ মঞ্চে উঠে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভিনয়ের প্রশংসা করেন বলে জানান শায়রুল কবির খান।




















