Dhaka ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক দুই

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পেঁয়াজ হাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। সন্ধ্যার পর পরিচালিত এ অভিযানে মাদকসেবন ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে দুইজন মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের নাম রাকিব (২৭) ও পাপ্পু (২৮)।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) শিবু দাশ, পুঠিয়া উপজেলা, রাজশাহী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকার যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে বানেশ্বর পেঁয়াজ হাটসহ আশপাশের এলাকায় মাদকসেবন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

অভিযান শেষে সহকারি কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয় প্রশাসনের এই পদক্ষেপকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক দুই

Update Time : ০৪:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬