Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, আলোচনায় ৬ ভেন্যু

12 / 100 SEO Score

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য ঢাকা লিগ বড় অঙ্কের অর্থ উপার্জনের উৎস। তবে এবারের লিগ যথা সময়ে হয়নি, আদৌ হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল এতদিন। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে লিগ আটকে ছিল। লিগটি নিয়ে আশার আলো দেখা যাচ্ছে তামিম ইকবাল নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব পাওয়ার পর।

এর আগে ঢাকা লিগ মাঠে না গড়ানোয় বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন ক্রিকেটাররা। বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর গেল বুধবার ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত জানান। তাতেই মোটামুটি ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা অনেকটা কেটে যায়।

সেই ধারাবাহিকতায় গতকাল (বৃহস্পতিবার) সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি, যেখানে ‍উপস্থিত ছিলেন ঢাকার সব ক্লাবের প্রতিনিধিরা। সেখানে তারা লিগ খেলতে সম্মতি দিয়েছেন। বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদের সঙ্গে যেহেতু তাদের দ্বন্দ্ব ছিল, সেসব ক্রীড়া সংগঠকরা যে এখন মত বদলাবেন তা অনুমেয়ই ছিল।

বিসিবি কার্যালয়ে সন্ধ্যায় চা চক্রের মধ্যে দিয়ে শুরু হয় ক্লাবগুলোর সঙ্গে বৈঠক। সেখানে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর সময় চূড়ান্ত হয়েছে। জানা গেছে, চলতি মাসেই হবে ঢাকা লিগের দলবদল। আর আগামী মাসের প্রথম সপ্তাহে খেলা শুরু হবে।

এ ছাড়া ভেন্যু নিয়ে একটা প্রস্তাবনার কথা জানা গেছে, একদিনেই ৬টি ম্যাচ খেলার ব্যাপারে আলোচনা হয় ওই সভায়। সেক্ষেত্রে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য প্রস্তাবিত ৬টি ভেন্যু হচ্ছে– বিকেএসপি ১ ও ২ নং গ্রাউন্ড, পিকেএসপি, রাইডার্স এরেনা, বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন ভ্যালি গ্রাউন্ড।

এসএইচ/এএইচএস

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, আলোচনায় ৬ ভেন্যু

Update Time : ০৬:০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬