Dhaka ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে মন্তব্য ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক
12 / 100 SEO Score

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বর্তমানে “লাইফ সাপোর্টে” রয়েছে।গতকাল রোববার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাব দেয়। ট্রাম্প জানিয়েছেন, ইরান যে জবাব দিয়েছে এতে করে যুদ্ধবিরতি নড়েবড়ে হয়ে গেছে।

আজ সোমবার (১১ মে) হোয়াইট হাউজের ওভাল অফিসে তিনি সাংবাদিকদের বলেন, “ইরান অগ্রহণযোগ্য জবাব দেওয়ার পর যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। এক মাস বয়সী যুদ্ধবিরতিটি এখন তার সবচেয়ে দুর্বল অবস্থানে আছে। তারা আমাদের কাছে যে আবর্জনা (জবাব) পাঠিয়েছে, আমি বলব যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। আমি তাদের পুরো জবাবটি পড়িওনি।”

“আমি বলব যুদ্ধবিরতি এখন বিশাল লাইফ সাপোর্টে। যেখানে ডাক্তার এসে বলবে, স্যার আপনার প্রিয়জনের বাঁচার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।”

হরমুজে আবারও প্রজেক্ট ফ্রিডম শুরু করা হতে পারে, জানালেন ট্রাম্প

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আবারও প্রজেক্ট ফ্রিডম চালু করা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। সংবাদমাধ্যম ফক্স নিউজকে ফোনে তিনি বলেন, এবার যদি প্রজেক্ট ফ্রিডম চালু হয় তাহলে এরসঙ্গে আরও অন্যান্য বিষয়ও যুক্ত থাকবে। শুধুমাত্র জাহাজকে নিরাপত্তেই দেওয়া হবে না, সঙ্গে ইরানের বিরুদ্ধে অভিযানও চালানো হবে।

দুই সপ্তাহ আগে আকস্মিকভাবে প্রজেক্ট ফ্রিডম চালুর ঘোষণা দেন ট্রাম্প। এ নিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করেননি তিনি। এর জেরে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে মার্কিনিদের ওপর নিষেধাজ্ঞা দেয়।

যার ফলে ট্রাম্প তার প্রজেক্ট ফ্রিডম অভিযান থেকে সরে যেতে বাধ্য হন। যদিও ট্রাম্প ওই সময় দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: সিএনবিসি

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে মন্তব্য ট্রাম্পের

Update Time : ০৪:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬