Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি দল গণরায় মানছে না: নাহিদ ইসলাম

12 / 100 SEO Score

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে।শনিবার (২৮ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে, আর বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নয়; এমন দ্বিচারিতা আমরা আগে আওয়ামী লীগ আমলেও দেখেছি।তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা এখনকার সরকারি দলের মধ্যেও দেখা যাচ্ছে। সরকারের এ অবস্থান অব্যাহত থাকলে জনগণ আবার রাজপথে তাদের মতামত জানাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, যদি এ প্রবণতা চলতে থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানাবে।এনসিপির আহ্বায়ক বলেন, এনসিপি শুধু সংসদেই নয়, রাজপথেও সক্রিয় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি, কিন্তু রাজপথকে ভুলে যাব না।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরকারি দল গণরায় মানছে না: নাহিদ ইসলাম

Update Time : ০৩:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬