Dhaka ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে দুই জেলে জীবিত উদ্ধার, অস্ত্রসহ ডাকাত সদস্য আটক

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

সুন্দরবনে পৃথক দুটি অভিযানে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা দুই জেলে উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি আরও জানান, সুন্দরবনে সশস্ত্র একাধিক ডাকাত বাহিনীর তৎপরতা দমনে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায়, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর অংশ হিসেবে সুন্দরবনের বিভিন্ন স্থানে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকাসহ দুজন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

গত ১৫ এপ্রিল বনের জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খালসংলগ্ন স্থানে মাছ ধরতে গিয়ে দুজন জেলে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হয়। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ে নির্যাতন চালায়।

গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডাকাত ও জিম্মিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকাসহ দুজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপর দিকে শুক্রবার সকালে বনাঞ্চলের হোগলডরা খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত দয়াল বাহিনীর গোপন আস্তানায় হানা দিয়ে ডাকাতদের ধাওয়া করে দুটি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটককৃত ডাকাত তরিকুল খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুন্দরবনে দুই জেলে জীবিত উদ্ধার, অস্ত্রসহ ডাকাত সদস্য আটক

Update Time : ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬