সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় বাড়ল শিশুমৃত্যুর সংখ্যা
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (৭ এপ্রিল সকাল ৮টা থেকে ৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এখন পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জন। হামে নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে ২১ শিশুর।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২৪৮ শিশু। এদের মধ্যে ১৮৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মোট আক্রান্ত শিশুর সংখ্যা বর্তমানে ১,৫৯৯। সন্দেহজনক হাম নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭,৫৭৭। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫,২৪১ শিশু।
Tag :
হাম উপসর্গ




















