Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজও দূষণের কবলে ঢাকা, ঝুঁকিতে সংবেদনশীল গোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ১৬৭। তালিকায় ১০ম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১২৩, সংবেদনশীল গোষ্ঠীর জন্য যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা ১০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৬৬। ১৫৩ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ইন্দোনেশিয়ারই আরেক শহর মেদান ১৪২ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। একই স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজও দূষণের কবলে ঢাকা, ঝুঁকিতে সংবেদনশীল গোষ্ঠী

Update Time : ০৪:৫১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬