Dhaka ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষ্যে বিপণিবিতান খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের নিয়ম কার্যকর ছিল। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সময় বাড়ানোর আবেদন জানায় দোকান মালিক সমিতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নতুন এই সময়সীমা অনুমোদন করেছেন। আজ ১২ মে থেকে কার্যকর হয়ে এই নিয়ম পবিত্র ঈদুল আজহা পর্যন্ত বহাল থাকবে।

সময়সীমা বাড়ানো হলেও বিদ্যুৎ সাশ্রয়ে কিছু কঠোর শর্তারোপ করা হয়েছে। আলোকসজ্জা নিষিদ্ধ: বিপণিবিতান বা দোকানপাটে কোনো ধরনের উৎসবকালীন আলোকসজ্জা করা যাবে না। বিদ্যুৎ সাশ্রয়: কোনো অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলে দোকান মালিক সমিতিকে সাফ জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদ উপলক্ষ্যে বিপণিবিতান খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

Update Time : ০৩:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬