সংবাদ শিরোনাম :
ঐতিহ্য আর আনন্দে শুরু বৈসাবির সূচনা
পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বৈসাবি।
রোববার (১২ এপ্রিল) ভোরে জলদেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসানোর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
তিন দিনব্যাপী এ উৎসবে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করা হয় নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে।
ত্রিপুরা সম্প্রদায়ের গরাইয়া নৃত্য, চাকমাদের বিজু এবং মারমাদের সাংগ্রাই উৎসবে মুখর হয়ে উঠেছে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা।
শোভাযাত্রা, ঐতিহ্যবাহী খেলাধুলা, জলকেলি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে সব বয়সী মানুষ।
বৈসাবি শুধু উৎসব নয়; এটি পাহাড়ি জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও নতুন বছরের সুখ-সমৃদ্ধির প্রত্যাশায় উদযাপিত হচ্ছে এই বর্ণিল আয়োজন।
Tag :
বৈসাবি




















