Dhaka ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের তাড়া অঙ্কুশের

12 / 100 SEO Score

টালিউডের আলোচিত জুটি অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১৫ বছর থেকে বেশ জানান দিয়েই প্রেম করছেন। তবে ‘বিয়ে’ কবে করছেন সে প্রশ্ন থেকেই যায় ভক্তদের মনে। তবে এবার হয়তো সত্যিই বিয়ে করতে যাচ্ছেন তারা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঐন্দ্রিলার জন্মদিনে দেওয়া এক আবেগঘন পোস্টে অঙ্কুশ যেন প্রথমবার স্পষ্ট ইঙ্গিত দিলেন এবার আর দেরি করতে চান না।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রেমিকার জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি।

ছবিগুলোতে ধরা পড়ে তাদের সম্পর্কের নানা মুহূর্ত বন্ধুত্ব, ভালোবাসা আর সময়ের সঙ্গে একসঙ্গে বড় হয়ে ওঠার গল্প।

ক্যাপশনে অঙ্কুশ লেখেন, ১৫ বছর হয়ে গেল। প্রায় একসঙ্গেই বড় হয়েছি আমার দেখা সবচেয়ে সৎ, সুন্দর আর খাঁটি মানুষটার জন্য অনেক ভালোবাসা… শুভ জন্মদিন।

তবে এই মিষ্টি শুভেচ্ছার মধ্যেই ছিল বড় চমক।

তিনি আরও যোগ করেন, আর হ্যাঁ, ভবিষ্যতে আমাদের বাচ্চারা জন্মেই যেন আমাদের দাদু-দিদা বলে না ডাকে তার জন্য আর বেশি দেরি করা যাবে না কিন্তু।

এই এক লাইনে যেন স্পষ্ট হয়ে যায় বিয়ের পরিকল্পনার কথা। অঙ্কুশের এই পোস্টে দেরি না করে জবাব দেন ঐন্দ্রিলা। তিনি লেখেন, আমি বাকরুদ্ধ সবসময় ভালোবাসি তোমাকে আমার প্রিয় বন্ধু, আমার সব দুষ্টুমির সঙ্গী, আমার সবকিছু।

দুজনের এই আদান-প্রদান দেখে ভক্তরাও আর চুপ থাকতে পারেননি। কমেন্ট বক্সে বিয়ের দাবি যেন নতুন করে জোরালো হয়েছে।

কেউ লিখেছেন, এবার তো বিয়েটা করে ফেলুন!” আবার কেউ মজা করে বলেছেন, আর দেরি করলে সত্যিই কিন্তু বাচ্চারা দাদু-ঠাম্মা বলবে। অনেকেই আবার দীর্ঘদিনের এই সম্পর্ককে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেছেন এই জুটির বিয়ে এখন সময়ের দাবি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের তাড়া অঙ্কুশের

Update Time : ০৫:৫৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬