Dhaka ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান, উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর

নিজস্ব প্রতিবেদক
13 / 100 SEO Score

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ৫ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন।

এরপর ৬ এপ্রিল তার প্রথম কর্মদিবস শুরু করেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে গতি আনতে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

সবার মধ্যে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রথম কর্মদিবসে তিনি বলেন, বিএমইউ দেশের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। তাই এর সুনাম অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে।

চিকিৎসাসেবার মানোন্নয়নের বিষয়ে উপাচার্য বিশেষভাবে গুরুত্ব দেন।

তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে এবং সব পরিস্থিতিতেই হাসিমুখে সেবা নিশ্চিত করতে হবে, কারণ রোগীর প্রথম আস্থা তৈরি হয় চিকিৎসকের আচরণে।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে গিয়ে সরেজমিনে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

উল্লেখ্য, গত ৯ মার্চ তাকে চার বছরের জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান, উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর

Update Time : ০৪:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬