Dhaka ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

12 / 100 SEO Score

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্র দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোসেন (১১) ও রহমত (৮)। হোসেন মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এবং রহমত আলী একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। তারা মাঝিনা গ্রামের মো. এনামুল হকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার স্কুল ছুটি হওয়ার পর হোসেন ও রহমত বাড়িতে আসে। এরপর তারা চার সহপাঠী মিলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে।

গোসলের একপর্যায়ে দুই ভাই পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা চাচাতো ভাই আল ইমরান কিছুক্ষণ পর হোসেন ও রহমতকে দেখতে না পেয়ে চিৎকার করে তাদের বাবাকে খবর দেয়।

খবর পেয়ে বাবা এনামুল হক ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুই ভাইকে পানি থেকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তাদের পেট থেকে পানি বের করে দ্রুত দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মিঠু সরকার বলেন, সন্ধ্যায় জরুরি বিভাগে হোসেন ও রহমত নামে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে নিয়ে আসা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান রাত সাড়ে ৮টায় বলেন, মাঝিনা গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা আপন দুই ভাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

Update Time : ০৯:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬