Dhaka ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার পোস্টে আলোচনায় বাংলাদেশ ফুটবল

12 / 100 SEO Score

ফেসবুকে বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি পোস্ট করেছে ফিফা। আর ছবির ক্যাপশনে লিখেছে, ‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’ এরপর বাংলাদেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে।সেই পোস্টের কমেন্টে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সরাসরি বলেই দিয়েছে, বাংলাদেশই দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন পরাশক্তি। মোহাম্মদউল্লাহ নোরেন নামে একজন লিখেছেন, ‘এখন তো শুধু দক্ষিণ এশিয়ার পরাশক্তি। কিছুদিন পর এশিয়ার পরাশক্তি হব। আর একটা সময় ফুটবল বিশ্বের পরাশক্তি হব, ইনশাআল্লাহ।

হামজা চৌধুরীর পর সামিত সোম যোগ দেওয়ার পর নতুন করে প্রাণ ফিরেছে বাংলাদেশের ফুটবলে। মাঠেও দুর্দান্ত খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। এএফসি এশিয়ান কাপে সুযোগ না পেলেও লড়াই করেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এছাড়া দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ দল।বাংলাদেশ দল যে ফুটবলে উন্নতি করেছে, এবার সেটাই জানালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করেছে করা হয়েছে। সেখানে সরাসরি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি আখ্যা দেয়নি। প্রশ্নটা ছেড়ে দেওয়া হয়েছে ফুটবল ভক্তদের মাঝেই।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফিফার পোস্টে আলোচনায় বাংলাদেশ ফুটবল

Update Time : ০৬:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬