Dhaka ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’ বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা এ বছরই পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু মাঝ আকাশে বোমার হুমকি, জরুরি অবতরণ

‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’

ডেস্ক নিউজ
8 / 100 SEO Score

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে তিনি মনে করেন।

ট্রাম্প চিঠিতে লেখেন, ‘তারা (বাংলাদেশের জনগণ) অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। কিন্তু আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে, তারা এবং আপনার দেশ নিজেরাই একটি খুব উজ্জ্বল ভবিষ্যৎ পাবে।’

এদিকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের এ সিদ্ধান্তকে তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে নিয়েছেন এবং বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি আমি এইমাত্র পেয়েছি এবং আপনার কেনার সিদ্ধান্তকে আমি অত্যন্ত প্রশংসা করছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এটি ভুলব না।’

চিঠিতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × 1 =

About Author Information

‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’

Update Time : ০২:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬