Dhaka ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স প্রবাহে সুখবর, ৯ দিনে এলো ১২ হাজার ৬৩০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

চলতি মে মাসের প্রথম ৯ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ টাকা, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

রোববার (১০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। মুখপাত্র আরিফ হোসেন জানান, গত তিন দিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে তিন হাজার ৪০০ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের মে মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ১০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

ডিবি/এল

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রেমিট্যান্স প্রবাহে সুখবর, ৯ দিনে এলো ১২ হাজার ৬৩০ কোটি টাকা

Update Time : ০৪:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬